Logo
Logo
×

সারাদেশ

সাপ ধরার সময় দংশনে ওঝার মৃত্যু

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ এএম

সাপ ধরার সময় দংশনে ওঝার মৃত্যু

শেরপুরে সাপ ধরার সময় বিষাক্ত সাপের কামড়ে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ওঝার নাম জামাল মিয়া (৭০)। তার বাড়ি শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ডোবার চর গ্রামে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে ওঝা জামাল উদ্দিন পার্শ্ববর্তী এলাকা ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরতে যান। ধরার সময় সাপটি তার হাতের আঙ্গুলে কামড় দেয়। কিন্তু ওঝা বিষয়টি আমলে নেয়নি। ঘণ্টা দুয়েক পরে ওঝার শরীরে বিষক্রিয়া শুরু হলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সদর হাসপাতালে আনা হয়।

মৃতের স্বজনদের দাবি, হাসপাতালে এন্টিভেনাম নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানান। পরে একটি এন্টিভেনাম বাহির থেকে সংগ্রহ করে দেওয়ার পরেও তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার করা হয়। পরে ওঝাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শেরপুর ময়মনসিংহ সড়কের নকলা এলাকায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান,  হাসপাতালে এন্টিভেনাম সরবরাহ আছে। রোগীর সঙ্গে এন্টিভেনাম নিয়ে কি হয়েছে, তা আরএমওকে (আবাসিক মেডিকেল অফিসার) জানানো হয়েছে। বিষয়টি দেখা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম