বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বেনাপোলে কাগজপত্রবিহীন ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার ও কসমেটিক্স সামগ্রীসহ প্রায় আড়াই কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কার্গো ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।
সম্প্র্রতি জাতীয় দৈনিক যুগান্তরে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন আরও কঠোর অবস্থান নেয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বিজিবির তৎপরতায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হলো।
স্থানীয়রা বলছেন, বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যোগসাজশে প্রায় আড়াই কোটি টাকার পণ্য অবৈধভাবে পাইপাস সড়ক দিয়ে পাচার করে নিয়ে যাচ্ছিল স্থানীয় একটি চোরাচালানি চক্র।
অভিযানে আটক করা হয় ট্রাকচালক আ. মালেক ও তার সহকারী অন্তর কর্মকারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেনাপোলের নামাজগ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. বিল্লালের সঙ্গে ২০ হাজার টাকায় চুক্তি করে এসব পণ্য ঢাকার মিরপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, রোববার রাত সাড়ে ১১টায় ৪৯ বিজিবির নেতৃত্বে বেনাপোল বাইপাস সড়কে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
