Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপূজায় দায়িত্বরত সাবেক আনসার কমান্ডারের মৃত্যু

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

দুর্গাপূজায় দায়িত্বরত সাবেক আনসার কমান্ডারের মৃত্যু

ছবি: এসএনএস

জয়পুরহাটের ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্বরত সাবেক আনসার ভিডিপির কমান্ডার আবুল কালাম আজাদের (৬৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম আজাদ পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে। তিনি ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দলনেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজা মণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্বে রাখি। দুঃখজনকভাবে দায়িত্বরত অবস্থাতে তিনি মৃত্যুবরণ করেন। ু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম