Logo
Logo
×

সারাদেশ

মাতামুহুরী থেকে ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম

মাতামুহুরী থেকে ২২ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

মো. সোহান। ছবি: যুগান্তর

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজের ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার হয়৷ এ সময় লামা থানা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন ও নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

নিখোঁজ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

বৃহস্পতিবার সকালে লামা মাতামুহুরি নদীর তীর ঘেঁষে সাদাপাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন সোহান ও তার বন্ধু শাকিল নামে দুই পর্যটক। 

দুপুরে তারা দুজন রিসোর্টের পাশে থাকা নদীতে একসঙ্গে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে  সোহান ডুবে গিয়ে নিখোঁজ হন। এ সময় সঙ্গে থাকা শাকিল সাঁতার কেটে উপরে উঠে যান।

শাকিল জানান, দুজন একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসলে নামলে স্রোতের টানে সোহান ডুবে যায়। সঙ্গে সঙ্গে রিসোর্টে এসে জানালে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশনের সাব অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। শুক্রবার সকালে টানা ২২ ঘণ্টা অভিযানে আমাদের ডুবুরি দল ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।

লামা থানা পুলিশের ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সোহানের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম