Logo
Logo
×

সারাদেশ

চন্দন কুমারের জামিন বাতিল, গ্রেফতারের দাবি

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম

চন্দন কুমারের জামিন বাতিল, গ্রেফতারের দাবি

শেরপুরে চন্দন কুমার পালের জামিন বাতিল করেছেন আদালত, গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ 

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছেন আদালত। 

আজ (২০ অক্টোবর) সোমবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানি না করায় তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া। 

ওই সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দায়রাজজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আশরাফুন নাহার  রুবি ও কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান। 

দুপুরে আদালত চত্বরে চন্দন পালের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই শহীদ পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও এনসিপি। 

আওয়ামী লীগ নেতা চন্দন পালের গোপন জামিনকাণ্ডে বিচারক ও পিপির অপসারণসহ ৭ দফা দাবিতে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং হতাহত পরিবারের সদস্যরা আদালত অঙ্গনে বিক্ষোভ প্রদর্শনসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

ওই সময় জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক মাহমুদ হাসান রাকিব এনসিপি নেতা রাশেদুল হাসান দেওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শাহানুর রহমান সায়েম মোর্শেদ জিতুসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় উচ্চ আদালত থেকে এবং সর্বশেষ আরও একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে জেলা কারাগার থেকে মুক্তি পান। 

এদিকে চন্দন কুমার পালের মুক্তির খবর জানাজানি হলে জেলা রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং মুক্তি হয়ে দেশত্যাগ করেছেন- বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন পাল্টা সংবাদ সম্মেলন হয়।

পরবর্তীতে একই দিন বিকালে চন্দন পালের দেশত্যাগের আশঙ্কায় তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে আদালতে। ওই বিষয়ে শুনানি শেষে মো. জহিরুল কবির রাষ্ট্রপক্ষে আবেদন মঞ্জুর করে চন্দন কুমার পালের রপাসপোর্ট জব্দ ও দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম