Logo
Logo
×

সারাদেশ

স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল স্ত্রী-পুত্রের

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম

স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল স্ত্রী-পুত্রের

ফাইল ছবি

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী রিনা বেগম (৩৮) ও ছেলে ফরহাদ (১৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টায় ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম এবং দুপুর সাড়ে ১২টায় ছেলে ফরহাদ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফরিদ মিয়া ও রিনা বেগমের পারিবারিক জীবনে পারিবারিক কলহ চলছিল। এ কারণে রিনা বেগম তার বাবার বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। গত ২৩ অক্টোবর রাত দুইটায় স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালীকার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘরের বাইরে থেকে দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী টিনের বেড়া ভেঙ্গে ঘরের ভিতর থেকে দগ্ধদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর দগ্ধ রিনা বেগম এবং ফরহাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনার পর ২৫ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্ত ফরিদ মিয়াকে রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, আগুনে দগ্ধ ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৮) ও ছেলে ফরহাদ (১৫) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত ফরিদ মিয়া কারাগারে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম