Logo
Logo
×
   

সারাদেশ

শওকত রনির কোলাকুলি

ধানের শীষকে বিজয়ী করার আহ্বান

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম

ধানের শীষকে বিজয়ী করার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম উঠেছে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের। 

এই নেতার নাম ঘোষণা করায় মঙ্গলবার দুপুরে তার কাশিমপুরের বাসায় যান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।  

পরে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরেন। সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মঞ্জুরুল করিম রনি একগুচ্ছ ধানের শীষ শওকত হোসেন সরকারের হাতে তুলে দেন। এ আসনে শওকত হোসেন সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

দলীয় সূত্র জানায়, রনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শওকত হোসেন সরকারের বাসায় পৌঁছালে তিনি হাসিমুখে মঞ্জুরুল করিম রনিসহ অতিথিদের বরণ করে নেন। এ সময় দুজন কোলাকুলি ও করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে শওকত হোসেন সরকার বলেন, বিগত দিনগুলোতে আমরা দুজনই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের সবার প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল

ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এটি হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমাদের উপহার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শহীদুজ্জামান, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে এম মঞ্জুরুল করিম রনি সালনায় তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। তিনি এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সবার সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন। বিকালে শহরের রাজবাড়ি রোডের গাজীপুর মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আসেন। এখানে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ মনোনয়ন আমার একার

নয়। এ মনোনয়ন মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের এবং এটি গাজীপুরের প্রতিটি মানুষের অর্জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .