ইটকাটার মেশিন থেকে শ্রমিকের দেহের অংশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইটভাটার ‘ইট তৈরির মেশিনে’ জাকির মোড়ল নামে এক শ্রমিকের দেহের অংশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর তার শরীরের অংশ উদ্ধার হয়।
নিহত জাকির মোড়ল (৪৫) উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
বৃহস্পতিবার যশোরের মনিরামপুর উপজেলার সরুপদাহ এলাকায় অবস্থিত ‘মেসার্স বোল্ড ব্রিকস’ নামের ইটভাটায় এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে।
ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় ২ বছর ধরে ইটভাটায় কাজ করছে। দুপুরে মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত মেশিনে আটকা পড়ে এ ঘটনা ঘটে। ভাটা মালিকদের পক্ষে নিহত শ্রমিকের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাদামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ ৩ ঘণ্টা প্রচেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
