Logo
Logo
×

সারাদেশ

ককটেল বিস্ফোরণে উড়ে গেল বোমা কারিগরের ছেলের আঙুল

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

ককটেল বিস্ফোরণে উড়ে গেল বোমা কারিগরের ছেলের আঙুল

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে আবারও অবৈধ বিস্ফোরক তৈরির চক্রের উপস্থিতি প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ককটেল বিস্ফোরণে বোমা কারিগর হিসেবে পরিচিত মহসিন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২১) গুরুতর আহত হন। বিস্ফোরণে তার হাতের একাধিক আঙুল উড়ে যায় এবং দেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

স্থানীয়রা জানান, জেলহাজতে থাকা মহসিন হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ককটেল তৈরির সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, বাবার রেখে যাওয়া বিস্ফোরক সরানোর চেষ্টা করার সময় বিপ্লবের হাতে থাকা ককটেলটি হঠাৎ বিস্ফোরিত হয়। ভোরের নিস্তব্ধতা কাঁপিয়ে বিস্ফোরণের তীব্র শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত বিপ্লবকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে দুপুরের দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকের আলামত সংগ্রহ করে।

শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। বিস্ফোরকের উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে আমরা গভীরভাবে তদন্ত করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম