Logo
Logo
×

সারাদেশ

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

কক্সবাজারের চকরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক আলী আহমদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকারা ফুলেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কালু কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাকের মোহাম্মদচর স্কুলপাড়া এলাকার মৃত মকবুল আহমদের পুত্র ও স্থানীয় জামে মসজিদের মোতাওয়াল্লি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  দীর্ঘদিন ধরে মোহাম্মদ কালু ও তার ভাই সুরত আফজলের ছেলে মাস্টার আলী আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আহমদ তার বৃদ্ধ চাচাকে লাথি মারে, এতে বৃদ্ধ চাচা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ আলী আহমদ ও তার স্ত্রী পারভীন আক্তারকে আটকের চেষ্টা করলে তাদের স্বজনরা ছিনিয়ে নিতে উদ্যত হন। তবে স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম