Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল

যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোলের কাশিপুর সীমান্তবর্তী এলাকাজুড়ে এ টহল পরিচালনা করা হয়।

সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) কাশিপুর বিওপির নায়েব সুবেদার মো. শওকত আলী লস্করের নেতৃত্বে বিজিবির ৫ সদস্যের একটি টহল দল অংশ নেয়। একই সময়ে ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের দক্ষিণ বয়রা ক্যাম্পের এসআই তপনের নেতৃত্বে ৫ সদস্য সীমান্ত পিলার ৩৪ থেকে ৩৫ পর্যন্ত যৌথ টহল পরিচালনা করে।

কাশিপুর বিওপির নায়েব সুবেদার মো. শওকত আলী লস্কর জানান, সমন্বিত টহল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের নিয়মিত কার্যক্রম দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

চোরাচালান, মানবপাচার ও অন্যান্য অপরাধ দমনে এমন যৌথ উদ্যোগকে দুই বাহিনীর সদস্যরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম