Logo
Logo
×

সারাদেশ

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, যেমন থাকবে আজকের আবহাওয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, যেমন থাকবে আজকের আবহাওয়া

ফাইল ছবি

ভোর থেকে রাজধানী ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। এর সঙ্গে দেখা মিলছে কুয়াশা। তবে তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এমনটাই জানিয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।

সোমবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আগামীকাল সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সোমবারের তুলনায় মঙ্গলবার ঢাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশা পড়েছিল। এখন থেকে ভোরবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম