Logo
Logo
×

সারাদেশ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফাইল ছবি।

নাটোরের গুরুদাসপুরে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তারে আটকে আসমাউল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর সদরের খোয়ার পাড়া-মহল্লায় এ ঘটনা ঘটে।

আসমাউল একই মহল্লায় রঞ্জুর ছেলে।  

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মো. সাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে এধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম