Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম, ১২ ছাগল বিতরণ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম, ১২ ছাগল বিতরণ

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় মোংলা ও বাগেরহাট শহরে কুরআন খতম, দোয়া মাহফিল ও সদকা হিসেবে ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য ১২টি ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মোংলা উপজেলার মিঠাখালীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলটির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলটির মনোনয়ন প্রত্যাশী এমএ সালাম দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় সদকা হিসেবে বাগেরহাট সদর উপজেলার ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানো জন্য ১২টি ছাগল বিতরণ করেছেন।

মোংলা ও বাগেরহাট শহরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া মাহফিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম