Logo
Logo
×

সারাদেশ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

ভোলায় পারিবারিক দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জেলা সদরের রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকায় নিজ বাড়ির সামনে কয়েক যুবকের ছুরিকাঘাতে আহত হন রেজাওয়ান আমিন সিফাত। পরে ভোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিফাত ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র ও ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

সিফাতের বাবা ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আলাউদ্দিন জানান, পারিবারিক জমিজমা নিয়ে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সঙ্গে তার বিরোধ অনেক বছর ধরেই। এ নিয়ে বুধবার হেলাল মেম্বারের ছেলের সঙ্গে সিফাতের বাগবিতণ্ডা হয়। এর জেরেই সিফাতকে ছুরিকাঘাত করা হয় বলে তিনি দাবি করেন।

ভোলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, একই বাড়ির পাশাপাশি ঘরের চাচাতো ভাইর সঙ্গে কথা কাটাকাটির জেরে সিফাত ছুরিকাঘাত করা হয়েছে কিনা তা পুলিশ তদন্ত করছে। এদিকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম