মনপুরায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল মেকারকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করে পুলিশ।
পরে রোববার দুপুর ১টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফরাতকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. মোস্তফা ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল মেকার।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেস-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়।
