Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন দেশ গড়তে চাই: এস এম জিলানী

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন দেশ গড়তে চাই: এস এম জিলানী

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

সোমবার (২৯ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও গোপালগঞ্জ আসনের সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এস এম জিলানী  বলেন, আমি আগামীতে টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষদের খাদেম হয়ে থাকতে চাই। এ এলাকার সকলকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত, মানবিক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়তে চাই।

মনোনয়নপত্র জমাদানকালে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম