Logo
Logo
×

সারাদেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে গোপালগঞ্জে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, দিনের বেলাতেও সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলের সময় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা।

জেলাজুড়ে শীত জেঁকে বসায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ ঠান্ডাজনিত ও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। 

গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বুধবার সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম