নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
গ্রেফতারকৃত ছাত্রলীগের নেতা মো. সাগর ফরাজী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের নেতা মো. সাগর ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার বিকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
তবে পরিবারের দাবি, তার বিরুদ্ধে থানায় পুলিশের ওপর হামলা মামলার আসামিদের তালিকায় তার নাম ছিল না। গ্রেফতারের পর পুলিশ আসামি দেখিয়ে চালান করে।
মনপুরা থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠানো হয়।

