ভোলায় ছাত্রদলের নেতা হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার রাজাপুরে ছাত্রদলের সাবের সহ-সভাপতি সিফাত হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা।
আজ শনিবার বিকেলে ভোলা প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত অভিযোগে নিহত ছাত্রদল নেতা সিফাতের মা ইয়ানুর বেগম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে গত ২৪ ডিসেম্বর রাত ১০টার দিকে এমভি ফারহান-৯ লঞ্চে করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঢাকায় রওনা করার কথা ছিল তার ছেলে সিফাতের।
কিন্তু সন্ধ্যায় ব্যাগ নিয়ে বসতঘর থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় এলে পূর্বে থেকে ওতপেতে থাকা খুনিরা সিফাতকে কুপিয়ে হত্যা করে। সেই সময় ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে খুনিরা পালিয়ে যায়। খুনিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের কিছু দিন পর তারা জাতীয় পার্টি (বিজেপিতে) যোগ দেন। তাই তাদের আশ্রয় দিচ্ছেন জাতীয় শ্রমিক পার্টি সভাপতি জামাল উদ্দিন সকেট।
এ ঘটনায় তিনি তার ছেলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় নিহত ছাত্রদলের নেতা সিফাতের মা ইয়ানুর বেগম, বাবা রাজাপুর বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, বোন লিপি আক্তার, জেলা ছাত্র দল সহ-সভাপতি নিয়াজ, আকাশ, আরাফাত ইসলাম ইফতিসহ জেলা উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
