Logo
Logo
×

সারাদেশ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ছাব্বির মোল্লা (৩০)। ছবি: যুগান্তর

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  রোববার (৪ জানুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ছাব্বির মোল্লা গত রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ইতালির রাজধানী রোমে একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন।  পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি  হাসপাতালে ভর্তি করেন।  আজ রোববার ভোরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত ছাব্বির মোল্লা উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। 

রোববার সকালে নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে।   

এলাকাবাসী ও নিহতের ভাই জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য ছাব্বির মোল্লা কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান।  কিন্তু তার সব স্বপ্ন আজ অধরাই থেকে গেল।  

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক।  নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
গোপালগঞ্জে রেকর্ড গড়ল বিএনপি পঞ্চগড়-১ আসন যে কারণে এনসিপির সারজিস আলমের ভরাডুবি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিষপান করতে হয়নি কাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব: রুমিন ফারহানা নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ মুন্সীগঞ্জ-৩ আসন ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের কোনো প্রার্থীই জয়ী হয়নি ৪২ রাজনৈতিক দলের তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন সর্বোচ্চ ভোটে জিতলেন দীপেন দেওয়ান