Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, বৈছাআর সাবেক ২ সদস্য গ্রেফতার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ এএম

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, বৈছাআর সাবেক ২ সদস্য গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন— সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জুটমিলে চাকরি করেন। গত ৫ জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামলে তিনি চার যুবক তাকে তুলে নিয়ে যায়।

ওই নারীর অভিযোগ, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন নামে চার যুবক তাকে ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

ওসি আশরাফুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৈছাআর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই ওই কমিটি বিলুপ্ত করা হয়।

গত আট মাস ধরে সেখানে আর কোনো উপজেলা কমিটি কার্যকর নেই বলে তিনি দাবি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
গোপালগঞ্জে রেকর্ড গড়ল বিএনপি পঞ্চগড়-১ আসন যে কারণে এনসিপির সারজিস আলমের ভরাডুবি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিষপান করতে হয়নি কাজ দিয়েই মানুষের আস্থা ফিরিয়ে দেব: রুমিন ফারহানা নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ মুন্সীগঞ্জ-৩ আসন ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের কোনো প্রার্থীই জয়ী হয়নি ৪২ রাজনৈতিক দলের তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন সর্বোচ্চ ভোটে জিতলেন দীপেন দেওয়ান