সড়কে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন (৭৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার রাতে ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উত্তরণপাড়া কেবিআই সড়কে সিএনজির সঙ্গে দুর্ঘটনায় ঘটনায় গুরুতর আহত হন তিনি। গিয়াস উদ্দিনের বাড়ি গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। তিনি বারবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

