Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে খালেদা জিয়ার স্বরণে দোয়া ও তারেক রহমানের সফর উপলক্ষে প্রস্তুতি সভা

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

গাজীপুরে খালেদা জিয়ার স্বরণে দোয়া ও তারেক রহমানের সফর উপলক্ষে প্রস্তুতি সভা

খালেদা জিয়ার স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মহানগরের কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানার বিএনপির আয়োজনে কোনাবাড়ী ড্রিগ্রি কলেজ মাঠে এই দোয়া ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম রাজিব ও ফরহাদ মিয়া, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম, ছাত্রদল নেতা ওয়াসিম সালিম গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে আলোচনা করেন। এ সময় তাদের নেতাকর্মীদের করণীয় বিষয়ে আলোকপাত করেন। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে বিশেষ দোয়া আয়োজন ও খাবার বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম