ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেল সুপারভাইজারের
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেল সুপারভাইজারের
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে তারেক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তারেক বাসটির সুপারভাইজার ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
এ ঘটনায় অন্তত ৭ জন বাস যাত্রী আহত হয়েছেন। আজ (শুক্রবার) ভোর ৫টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে নিমতলা মডার্ন গ্রীন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সিরাজদিখান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাসা পরিবহণের যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম তারেক, তার বাড়ি চুয়াডাঙ্গায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
