দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাস্টিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।
শুক্রবার দুপুরে ফতুল্লার বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকায় মো. নাসির উদ্দিন অ্যান্ড সন্স ও নিজাম উদ্দিন ব্রিকসে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদ বলেন, ইটভাটা ও বায়ু দোষণকারী প্রতিষ্ঠান বা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
