Logo
Logo
×

সারাদেশ

আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন: দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: যুগান্তর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। তখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন। তাই সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দুলু বলেন, আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। তিনি দেশের সাধারণ মানুষের কাছে বিশ্বাস ও আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন তাতে মানুষ মনে করছেন তারেক রহমান দেশ পরিচালনার ক্ষেত্রে একজন প্রকৃত যোগ্য নেতা। একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।

গণঅধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও  সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

সভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম