Logo
Logo
×

সারাদেশ

সংখ্যালঘু বিভাজন করে পতিত আ.লীগ রাজনীতি করেছে: এটিএম আজহারুল

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

সংখ্যালঘু বিভাজন করে পতিত আ.লীগ রাজনীতি করেছে: এটিএম আজহারুল

‘দীর্ঘদিন থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন সৃষ্টি করে পতিত আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে, যা দেশের সম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যর পরিপন্থি। আমরা সবাই মানুষ, সবার রক্ত লাল। আমাদের পরিচয় এক-মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।’

শুক্রবার দুপুরে উপজেলা জামায়াতের আয়োজনে স্থানীয় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক উঠান বৈঠকে একথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ-সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

উঠান বৈঠকে তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রভাষক আমিনুল ইসলাম, শাহ রুস্তম আলী, দেবেন্দ্র নাথ রায়, শ্যামল চন্দ্র, নারায়ণ চন্দ্র প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম