Logo
Logo
×

সারাদেশ

শিক্ষক নিয়োগে অসদুপায়

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:২২ এএম

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক মিনারুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে তিনি আটক হয়েছিলেন। ওই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, শুক্রবার নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ডিভাইসহ ১১ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামও আছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম