Logo
Logo
×

সারাদেশ

বন্দরে যুবককে গলা কেটে হত্যা

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ এএম

বন্দরে যুবককে গলা কেটে হত্যা

বন্দরে তৌহিদ (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২৪নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত তৌহিদ ২৪নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুকচালক মামুন মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, তৌহিদ মাঝেমধ্যে পরিবারের সহযোগিতার জন্য বাবার মিশুক চালাতেন। শুক্রবার সন্ধ্যায় আমিরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পতিত জমিতে তৌহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, তৌহিদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম