মোংলায় ট্রেনে কাটা পড়লেন তরুণী
লাফ দিয়ে অন্য ট্রেনে যাওয়ার সময় যুবক নিহত
মোংলা ও পলাশ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ এএম
ট্রেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশের উপজেলার জিনারদীতে ট্রেনে কাটা পড়ে উজ্জল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার জিনারদী রেলওয়েস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল ময়মনসিংহের ফুলপুরের মুসতাকিনের ছেলে।
জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. বরকত হোসেন বলেন, ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি দেয়। ধারণা করা হচ্ছে, এ সময় এক যুবক ট্রেনের ইঞ্জিনের ছাদ থেকে অন্য বগির ছাদে যাওয়ার জন্য লাফ দেয়। এ সময় ট্রেনের নিচে পড়ে লাশ খণ্ড বিখণ্ড হয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানান ওসি মো. নাজিম উদ্দীন।
এদিকে বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার শিল্পাঞ্চলের দিগরাজের বিদ্যারবাহন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, শুক্রবার মোংলা টু যশোর কমিউটার ট্রেন মোংলার দিগরাজের বিদ্যারবাহন এলাকায় পৌঁছলে নয়মী বিশ্বাস নামে ওই তরুণী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এসআই নুর আলম গাজী জানান, নিহত নয়মী বিশ্বাস মোংলা পৌর শহরের রিগনপাড়ার দিনেশ বিশ্বাসের কন্যা।
