Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজার-১ আসন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে শোকজ

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ এএম

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে শোকজ

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে।

শুক্রবার বিকালে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৌলভীবাজার যুগ্ম ও জেলা দায়রা জজ ফারজানা শাকিলা সুমু চৌধুরী আগামী সোমবার বেলা ১১ ঘটিকায় জাপা প্রার্থীকে তার কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আহমেদ রিয়াজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-২৩৫ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে তিনি ৭ জানুয়ারি বড়লেখা উপজেলার রশিদাবাদ চা বাগানে গিয়ে প্রতীকসহ লিফলেট বিতরণ করে তার পক্ষে ভোট চেয়েছেন এবং প্রচারণার ভিডিও পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘিত হয়েছে। এজন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তৎমর্মে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।

জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন জানান, তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি। লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার ভিডিও ক্লিপটি এ নির্বাচনের নয়, ২০২৪-এর প্রচারণার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম