Logo
Logo
×

সারাদেশ

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১২ এএম

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার মাসুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির সুরভী পরিবহণের যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী সোহেল রানা (৪৫) নিহত ও চালক মতিউর রহমান (৫০) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মতিউর রহমানকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের মৃত্যু হয়।

নিহত মতিউর রহমান ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তালেপুর গ্রামের গোলাম মুর্তোজার ছেলে। নিহত সোহেলের বাড়ি একই উপজেলার কলাতিয়া গ্রামে। তার বাবার নাম রহমান মিয়া।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। বাসের নিচ থেকে দুজনকে উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম