Logo
Logo
×

সারাদেশ

ভোলায় প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ১২

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:২০ এএম

ভোলায় প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ১২

ভোলায় শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং ৪ জনকে আটক হয়েছেন।

আটকদের মধ্যে একজন বহিরাগত রয়েছে। ছবি তোলার অপরাধে এক স্কুল পিয়নকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মনি বেগম ও আকাশ চন্দ্র বহিষ্কার হয়েছেন। কালেটরেট স্কুল কেন্দ্র থেকে তানিয়া আক্তার আটক হন। ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে বহিষ্কার হন খাদিজা বেগম। পরানগঞ্জ হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ জনকে বহিষ্কার করা হয়। বাংলা বাজার বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন বহিষ্কার ও ১ জন আটক হয়েছেন। ওবাদুল হক মহাবিদ্যালয় কেন্দ্র থেকে ফরহাদ হোসেন ডিভাইসসহ বহিষ্কার হন। এছাড়া এনআইডি না থাকায় ৩ জন পরীক্ষা দিতে পারেননি। এ রব স্কুল কেন্দ্র থেকেও একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম