গৌরীপুরে বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পেলেন রইছ উদ্দিন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে বৃহস্পতিবার বর্ষসেরা গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
জুলাই আন্দোলনে শহীদ গৌরীপুরের রাকিব, বিপ্লব ও জুবায়েরসহ জুলাইযোদ্ধাদের নিয়ে যুগান্তরে ১১টি মানবিক প্রতিবেদন, কোটি টাকার রেলপথে একদিনও ট্রেন চলেনি, গৌরীপুরে শতকোটি টাকার খাল ভ‚মি দস্যুদের দখলে, সোলার প্যানেল প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাট, কোটি টাকার সড়কে অচলাবস্থাসহ দুর্নীতি নিয়ে ২৭টি প্রতিবেদন, আলু থেকে পচনশীল পলিথিন উদ্ভাবন, বেগুন গাছে টমেটো এবং ঢ্যাঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ শিরোনামে ৩টি উদ্ভাবনী সংবাদ দেশজুড়ে আলোচিত হয়।
এজন্য তাকে সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয়পর্বে এ সম্মাননা তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল।
এছাড়াও গুণীজন সম্মাননা দেওয়া হয় ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা স্বাধীনতাপদক প্রাপ্ত চিকিৎসক ডা. একেএম মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জুলাইযোদ্ধা শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তার শ্বশুর সাহাব উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের পক্ষের তার বাবা বাবুল মিয়া, শহীদ জুবায়ের আহমেদের পক্ষে তার বাবা আনোয়ার উদ্দিন ক্রেস্ট সাংবাদিক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), কাজী এমএ মোনায়েম (মরণোত্তর), হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এমএ হাই ও চায়ের দোকানে পাঠাগার করে দেশজুড়ে আলোচিত সফল যুবক হারুন মিয়াকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা। সঞ্চালনা করেন সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন।
