ফুলবাড়ীতে পতাকা বৈঠক
নতুন করে সড়কের কাজ করবে না বিএসএফ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফুলবাড়ীর খলিশাকোঠাল সীমান্তের ওপারে বিএসএফ নতুন করে সড়ক নির্মাণের কাজ আপাতত করবে না বলে বিজিবির কাছে শুক্রবার এক পতাকা বৈঠকে বিজিবিকে জানিয়েছে।
এদিকে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার শুক্রবার বালারহাট বিওপিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় ১৩ জানুয়ারি পর্যন্ত সবাইকে বিজিবিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।
এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৮ সদস্যের শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটালিয়ন ১০ সদস্যের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার।
অন্যদিকে সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থানীয়দের সহযোগিতার জন্য ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম শুক্রবার বালারহাট বিওপিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় ১৩ জানুয়ারি পর্যন্ত সবাইকে বিজিবিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।
