Logo
Logo
×

সারাদেশ

ওষুধ কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হারিছের

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

ওষুধ কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না হারিছের
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের হারিছ মিয়া (৪৩) শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে ওষুধ কিনতে বাড়ির পাশের দরগাও ভিটা বাজারে যান। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে সন্ধান করতে থাকেন।  
শনিবার (১০ জানুয়ারি) ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হারুয়া বাসস্ট্যান্ডে পুকুরে একটি নিথর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে হারিছ মিয়ার (৪৩) নিথর দেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ।  

হারিছ মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে ।

পরিবার জানায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে ওষুধ কিনতে বাজারে যায় হারিছ। কিন্তু গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে সন্ধান করে। নিহতের স্বজন ও বাবা জানান, হারিছ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম