Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানে জেএসএস নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ দুই

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

বান্দরবানে জেএসএস নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ দুই

বান্দরবানে রাজবিলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ ন্যাশনাল পার্টির (এমএনপি) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে মগ বাহিনীর (এমএনপি) সদস্য বাসিংমং মারমাসহ দুই পক্ষের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাজবিলা ইউনিয়নের থংঝমা পাড়া এলাকায় জেএসএসের সাবেক সভাপতি নিসাঅং মারমা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ মগ বাহিনীর (এমএনপি) সদস্য বাসিংমং মারমাসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। হামলার সময় নিসাঅং মারমা ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলিবর্ষণ করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন। 

অপরদিকে, মগ বাহিনীর এলোপাতাড়ি গুলিতে নিজেদের দলের বাসিংমং মারমা নামে এক সদস্য গুলিবিদ্ধ হন। তাদের রাজবিলা এলাকায় কোয়ান্টাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম