Logo
Logo
×

সারাদেশ

ছেলের হাতে বাবা খুন

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

ছেলের হাতে বাবা খুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমিতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন চালাতে ডিজেল ক্রয়ের টাকা চাওয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন বজলুর রহমান (৬৫)। 

 শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার পর ঘাতক জুবায়ের হোসেন (২০) পালিয়ে যায়।  নিহত বজলুর রহমান উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডল ভোগ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। 

জানা যায়, জমিতে পানি দেয়ার জন্য শ্যালো মেশিন চালাতে ডিজেল ক্রয় করতে বজলুর তার ছেলে অটো রিকশা চালক জুবায়ের হোসেনের নিকট টাকা চান।  টাকা দিতে অস্বীকার করলে ছেলের সাথে কথা কাটাকাটি হয় বজলুরের।  এক পর্যায়ে ছেলের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে বিক্রি করে ডিজেল ক্রয় করার কথা বললে ছেলের সাথে বাবার ধস্তাধস্তি হয়।  এক পর্যায়ে জুবায়ের ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন।  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম