Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনের ওরস ‍শুরু

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

বিশ্ব জাকের মঞ্জিলের চার দিনের ওরস ‍শুরু

ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মাওলানা শাহ্ সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দি মুজাদ্দেদীর ওরস শনিবার (১০ জানুয়ারি) ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে শুরু হয়েছে। চলবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।

বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের ন্যায় আগত আশেকান জাকেরান ওরশের দিনগুলোতে দরবার শরিফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগিতে রত থেকে জাতির কল্যাণ কামনা করা হবে। বিশেষ করে সব প্রকার বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ দরবারে মোনাজাত করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম