Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত ১

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:১৭ এএম

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাহিনীর প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কাউছার সিকদার। শুক্রবার মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, শুক্রবার ৯ জানুয়ারি মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুর কামাল বাহিনীর প্রধান নুর কামাল নিহত হন।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই ডাকাতদলের মধ্যে প্রায়ই গোলাগুলি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে আসছে। নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ অদ্য সকালে পুলিশ উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নুর কামালের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদক সংক্রান্তসহ মোট ১১টি মামলা রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম