Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ এএম

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার চল্লিশা বাজার এলাকায় ট্রেনে ধাক্কা লেগে দুই শ্রমিক মারা গেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা-মোহনগঞ্জ রেলপথে চল্লিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা সদরের চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় একটি কারখানার শ্রমিক দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায়(২৪), শেরপুরের ঝিনাইগাতি এলাকার রাসেল মিয়া (২৫) রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল মামুন সরকার নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম