Logo
Logo
×

সারাদেশ

সোনাগাজীতে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপি নেতার জরিমানা

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ এএম

সোনাগাজীতে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপি নেতার জরিমানা

ফেনীর সোনাগাজীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমিন উদ্দিন দোলন নামে এক বিএনপি  নেতাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) রাত আটটার দিকে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিএনপি নেতা আমিন উদ্দিন দোলন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া বলেন, তিনি বিএনপির পক্ষে কম্বল বিতরণের মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো এবং সেই কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকে পোস্ট করার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম