Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পর্শ হয়ে নাজমুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  শনিবার (১০ জানুয়ারি) রাতে পৌর এলাকার বৈচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

নাজমুল ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে এবং নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।    

নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পর্শ হন। এতে মুহূর্তেই ঘটনাস্থলে অচেতন হয়ে ছিটকে পড়েন। স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম