Logo
Logo
×

সারাদেশ

ফুটওভার ব্রিজে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

ফুটওভার ব্রিজে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

ফুটওভার ব্রিজের ওপর থেকে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন ফুটওভার ব্রিজের ওপর থেকে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম