নাটোরে দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের মনোনয়নপত্র প্রত্যাহার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র জমাদানকারী সাবিনা ইয়াসমিন ছবি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সাবিনা ইয়াসমিন ছবি নাটোর জেলা প্রশাসক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীনের কাছে তিনি এ প্রত্যাহারপত্র জমা দেন।
বিষয়টি রিটার্নিং অফিসার আসমা শাহীন নিশ্চিত করেছেন।
