হাসিনার নির্দেশে ১৪ বছর কারাগারে ছিলাম: আজহারুল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতের ইসলামীর রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের মনোনীত সংসদ প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার নিদের্শ আমাকে বিনা কারণে ১৪ বছর কারাগারে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আমার নামে তিন দফা ফাঁসির আদেশও দেওয়া হয়েছিল। রোববার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মানবমঙ্গল গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জেলের ভিতরে জেল তার নাম সেল। সেখানে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো পার করেছি। আল্লাহ পাক যে অবশিষ্ট সময় আমাকে দান করেছেন সেই সময়গুলো আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই।
তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম, আবু হান্নান রাজা ও শাইফুল ইসলাম।
