শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক মো. আলমগীর ও মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী তাসনিম রহমান।
|
ফলো করুন |
|
|---|---|
লালমোহন উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়।
প্রকাশিত ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিম রহমান। অন্যদিকে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন তাসনিম রহমানের বাবা পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর।
শিক্ষা সপ্তাহের লালমোহনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাধ্যমিক পর্যায়ে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে সরকারি শাহবাজপুর কলেজ, মাদ্রাসা পর্যায়ে সাফিয় খানম বালিকা দাখিল মাদ্রাসা, কারিগরিতে পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজকে নির্বাচিত করা হয়েছে।
কলেজ পর্যায়ে সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী জামিল হাসান এবং মাদ্রাসা পর্যায়ে সাফিয়া খাতুন বালিকা দাখিল মাদ্রাসার মেহেজাবিন উমামা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাদ্রাসা পর্যায়ে সাফিয়া খাতুন বালিকা দাখিল মাদ্রাসার মো. রিয়াজ উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) চরভূতা নমগ্রাম করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মুহিব্বুল্লাহ।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা-এলটি , কারিগরি কলেজ পর্যায়ে পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।

