Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

সোনারগাঁয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল।

বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, যুবদল নেতা রবিউল হাসান, জসীমউদ্দিন প্রমুখ।

সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

এ সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন ও আদর্শিক নেত্রী ছিলেন। তার জীবনে রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো কটূক্তি করেননি। তিনি জেল জুলুমের শিকার হয়েছেন। তিনি দেশের ক্রান্তিলগ্নে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের কল্যাণে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গে আপস না করার কারণে সন্তানহারা হয়েছেন। তার জনপ্রিয়তার কারণেই মৃত্যুর পর তিনি সারা বিশ্বব্যাপী তাকে শোক প্রস্তাবের মাধ্যমে সম্মানিত করেছেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম