সোনারগাঁয়ে জাপা নেতার পদত্যাগ
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাহবুবুর রহমান। রোববার সকালে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।
জানা যায়, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২০ সালে তৎকালীন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা তাকে জাতীয় পার্টিতে যোগদান করান। সেই সময় তাকে পৌরসভার ৯নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বর্তমানে তিনি ব্যক্তিগত কারণে এ পদে থাকতে আগ্রহী না হওয়ায় পদত্যাগ করেন।
মাহবুবুর রহমান জানান, ব্যক্তিগত কারণে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সদস্যসহ কোনো পদের বিষয়ে তাকে এখন থেকে আর পরিচিত হিসেবে বিবেচিত করা যাবে না।
